বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছিয়ানব্বই ব্যাচের বন্ধুদের মিলনমেলা

বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছিয়ানব্বই ব্যাচের বন্ধুদের মিলনমেলা
স্টাফ রিপোর্টার:://
টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল পদ্মা নদীর ভাসমান হোটেল এবং মিয়া বাড়ীতে ৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
৯৬ ব্যাচের বন্ধু ইতালি প্রবাসী শিবিরুল হাওলাদারের উদ্যোগে এবং সার্বিক সহযোগিতায় উক্ত মিলনমেলায় উপস্থিত ছিলেন ব্যাবসায়ী ও সংগঠক আব্দুর রাজ্জাক শেখ, আঃ হালিম শেখ, মোবারক হোসেন মাঝি বুলেট, আলী আকবর, মিজানুর রহমান, মোঃ ফারুক হোসেন, শফিকুল ইসলাম সালমান, ইব্রাহিম বেপারী, টিপু ফকির, মাসুদ হোসেন, সোহেল আহম্মেদ, শাহজাহান বেপারী, বিপ্লব রায়, মাসুম আহম্মেদ, নাজিম হাসান, শিউলি, পুতুল, শারমিন, উমা রানী চক্রবর্তী প্রমূখ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচের বন্ধু মেধাবী শিক্ষক, সৃজনশীল লেখক, দক্ষ সংগঠক মোঃ জিয়াউর রহমান।
আজ শুক্রবার ৯৬ ব্যাচের বন্ধুদের সারাদিনের মিলনমেলায় সকাল থেকে জুম্মার নামাজ পর্যন্ত আড্ডা, আলোচনা, জুম্মার নামাজ শেষে খানাপিনা সেরে ট্রলার নিয়ে মিয়া বাড়ীর উদ্দেশ্যে পদ্মা পাড়ি দেওয়া। মিয়া বাড়ীতে গিয়ে হরিণ, ময়ূরসহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য অবলোকন করা ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *