হাসাইলের পদ্মা নদীতে ভাসমান হোটেলে জিয়ার জন্মদিনে বন্ধুদের মিলনমেলা

হাসাইলের ভাসমান হোটেলে জিয়ার জন্মদিনে বিশিষ্টজনের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টের:://
মেধাবী শিক্ষক, সৃজনশীল লেখক ও দক্ষ সংগঠক মোঃ জিয়াউর রহমানের জন্মদিনে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
গতকাল ১ অক্টোবর ছিল মেধাবী শিক্ষক, সৃজনশীল লেখক ও দক্ষ সংগঠক মোঃ জিয়াউর রহমানের জন্মদিন।
মোঃ জিয়াউর রহমান ১৯৮০ সালের এই দিনে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তার পিতার নাম মোঃ আব্দুল আলী মোল্লা ও মাতার নাম জাহানারা খাতুন।
পাঁচ ভাই, তিন বোনের মধ্যে জিয়াউর রহমান মেঝো ছেলে।
মেধাবী শিক্ষক, সৃজনশীল লেখক ও দক্ষ সংগঠক মোঃ জিয়াউর রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন – কবি, কলামিস্ট ও কথা সাহিত্যিক এ কে সরকার শাওন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু, সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান শিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল রেজোয়ান, সহ দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক শেখ, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জনজীবনের সম্পাদক নূপুর রহমান, সাংবাদিক ও সংগঠক মাহবুব আলম জয়, সাংবাদিক ও সংগঠক মোঃ লিটন মাহমুদ, শিক্ষক মোঃ আক্তার হোসেন, নাসরিন নিতা, সারমিন আক্তার, শাখাওয়াত হোসেন সোহেল, মোঃ ফারুক হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *