মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক, উদ্ধার ৫ মোটরসাইকেল ও মাদক।

স্টাফ রিপোর্টার , মুন্সিগঞ্জ।

মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫টি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

 সোমাবর সকালে পদ্মাসেতুর উওর থানায়   সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য জানান। পুলিশ সুপার জানান, গত ৯ জুলাই লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানাধীন পশ্চিম কুমারভোগ এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তার নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্ত শুরু করে।

তদন্তের এক পর্যায়ে নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জের বাপ্পী চত্বর এলাকা থেকে সুমন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ি উপজেলা থেকে হৃদয় দেওয়ান ও সজিব পাইককে আটক করা হয়।

পুলিশের অভিযানে তাদের দেওয়া তথ্য অনুযায়ী লৌহজং উপজেলার গোয়ালি মান্দা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া  ২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় আলাউদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে দুইটি মোটরসাইকেল, এক হাজার পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *