মুন্সীগঞ্জে পুলিশি তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার

মুন্সীগঞ্জে পুলিশি তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার
স্টাফ রিপোর্টার:://
আজ বৃহস্পতিবার রাত ১০.৩০ টায় ওসি তদন্ত সজিব দের আন্তরিক তত্বাবধানে এবং এএসআই সুজন সাহার প্রচেষ্টায় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে।
প্রায় ৫ মাস পর হারিয়ে যাওয়া অনার মোবাইল ফেরত পেয়ে খুশি মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি এবং সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ জেলার সভাপতি মোঃ আতিকুর রহমান শিপন।
উল্লেখ্য গত ২৬মে মুন্সীগঞ্জের কাচারিস্থ মুন্সীগঞ্জ প্লাজা নিচে কম্পিউটার দোকান থেকে হারিয়ে যায় মোবাইলটি। দীর্ঘ ৫ মাস অনেক খোঁজাখুজি করে বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জ সদরের শাঁখারী বাজার থেকে মোবাইলটি উদ্ধার করে সদর থানা পুলিশ।
মোবাইল উদ্ধার করে ফেরত দেয়ার সময় মুন্সীগঞ্জ সদর থানায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু, ওসি তদন্ত সজিব দে, সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জিয়াউর রহমান, এএসআই সুজন সাহা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *