মুন্সিগঞ্জ সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা।

স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মা এবং মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমেনা বেগম (৩২) ও তার মেয়ে মরিয়ম (৮) নিহত হয়েছেন।স্থানীয়রা ও পুলিশ সূত্র থেকে জানা যায় আমেনা বেগমের স্বামী মিজান মিয়া। তারা নুরুজ্জামান সরকারের বাড়ীতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। ঘটনার দিন সোমবার সকালে স্থানীয়রা তাদের ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে মা ও মেয়ের মরদেহ দেখতে পান।
সিরাজদিখান থানা-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান থেকে জানা যায় প্রাথমিকভাবে পারিবারিক কলহ বা পরকীয়াজনিত কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন আছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
