মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

শরীফ হোসাইন, মুন্সীগঞ্জ।

মুন্সিগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সোমবার দুপুর ১ টায় প্রেস ক্লাবে এসে সৌজন্য সাক্ষাতে সাংবাদিকদের সাথে এক আলোচনা সভায়  করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ জুবায়ের হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, সদর, মুন্সীগঞ্জ, জনাব গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) জনাব মারজানা আক্তার, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেন এবং প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।

এসময় জেলা প্রশাসক মহোদয় মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য ও গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

এছাড়া তিনি মুন্সীগঞ্জ জেলার চলমান ও সম্ভাব্য বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এর মধ্যে সুষ্ঠু নির্বাচন, অবকাঠামোগত উন্নয়ন, মাদক বিরোধী কার্যক্রম, বালুমহল বিলুপ্তকরণসহ জেলার উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। জেলা প্রশাসক মহোদয় গুরুত্বসহকারে মতামত গ্রহণ করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় প্রেস ক্লাবের পার্শ্ববর্তী খাসজমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *