মুন্সিগঞ্জের গজারিয়ায় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

আতিকুর রহমান টিপু ,  মুন্সীগঞ্জ।

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও প্রায় এক হাজার দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার ( ১৯ ডিসেম্বর)  বিকালে ইমামপুর ইউনিয়নের কালীপুরা বালুর মাঠে ইমামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা বিএনপির সদস্য সচিব ও মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিন ।

দোয়া মাহফিল ও শীতবস্ত্র অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত  ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য  মুহাম্মদ মুজিবুর রহমান, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, মুন্সীগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ইদ্রিস মিয়াজী মোহন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মফিজুল ইসলাম রনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহাতাব উদ্দিন মাসুম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক অহিদুজ্জামান অহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রহমান রিফাত, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম ।

প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জের জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আপনাদের সাথে নিয়ে আমি রাজপথে ছিলাম। আন্দোলন-সংগ্রাম করেছি, কখনো আপনাদের আমি ছেড়ে যাইনি। নবাগত লোক এসে কত কথাই না বলে কিন্তু তারা তো রাজপথে ছিল না। কয়েকদিন আগে হোসেন্দীতে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা হয়েছে, এখনো আমরা বিএনপি নেতা কর্মীদের হুমকি-ধমকি দেওয়ার খবর পাচ্ছি। আমরা এখনো প্রশাসনের কাছ থেকে কোন বিচার পাইনি। আমি প্রশাসনকে বলছি আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *