মোল্লাকান্দি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
শরীফ হোসাইন, মুন্সিগঞ্জ প্রতিনিধি
শনিবার সকাল ১১.০০ টায় মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি ও নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান, সহ সমাজকল্যাণ সম্পাদক মোঃ মনির হোসেন মোল্লা, চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ মোবারক হোসেন, সহকারী শিক্ষক মোঃ সোহবার হোসেন, বিজন কুমার দাস, সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন হোসাইনে, সহ প্রচার সম্পাদক নাদিম মাহমুদ প্রমূখ।
মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সাবেক সহ সভাপতি নূর মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে, প্রাক্তন শিক্ষার্থী মঞ্জুর হোসেন মিজির সঞ্চালনায় এবং মোঃ সালাউদ্দিন শেখের সার্বিক সহযোগিতায় এ সময় আরো উপস্থিত ছিলেন- সালাউদ্দিন সরকার, আব্দুর রব সরকার, মোঃ কেরামত আলী শেখ, মোঃ সাজ্জাদ চৌধুরী, মারুফ সরকার, ফেরদৌস সরকার, দোলন সরকার, আবুল সরকার।
