গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার
গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বুধবার(৮ এপ্রিল) দুপুর ১টায় মুন্সীগঞ্জ জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া অফিসার জনাবা খাদিজা পারভীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠা নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মো: মাসুদুর রহমান।
অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক,সাবেক খেলোয়াড় ও শিক্ষক -শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ উপস্হিত ছিলেন।প্রধান অতিথি বলেন- অ্যাথলেটিকস কে সকল খেলার জননী বলা হয়। এটি অনেক জনপ্রিয় একটি খেলা।এর মাধ্যমে শিশুরা শৃঙ্খলা, বিনয়, এবং শারীরিক সক্ষমতা অর্জন করতে পারে। তাই এই অ্যাথলেটিকস ও গ্রামীণ ক্রীড়ার চর্চা প্রতিটি স্কুলে স্কুলে ছড়িয়ে দিতে হবে। তিনি আরো বলেন,ছোট বয়স থেকে খেলাধুলার চর্চা করলে পরবর্তীতে ভালো খেলোয়াড় হওয়া যায়।
মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের শতাধিক খেলোয়াড় ৪টি গ্রুপে উক্ত প্রতিযোগিতায় ১৪টি ইভেন্টে অংশগ্রহণ করে। এরমধ্যে ১০০মি দৌড়, ২০০মি. দৌড়, গোলক নিক্ষেপ, দীর্ঘ লম্ফ, মোরগ লড়াই, দড়ি লাফ ইভেন্ট উল্লেখযোগ্য।
বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকমন্ডলি অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন।
