পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি হলেন হাসান জাহাঙ্গীর

পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি হলেন হাসান জাহাঙ্গীর

শীর্ষ সংবাদ ডেস্ক:://
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের এসএমসির এ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জ জেলা জাসাস এর আহবায়ক আলহাজ্ব মোঃ হাসান জাহাঙ্গীর প্রধান।

বিদ্যালয়ের এসএমসির এ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আলহাজ্ব মোঃ হাসান জাহাঙ্গীর প্রধানের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নতুন এ্যাডহক কমিটি।

এদিকে নতুন দায়িত্ব পাওয়ায় আলহাজ্ব মোঃ হাসান জাহাঙ্গীর প্রধানকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিদ্যালয়ের এসএমসির এ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ হাসান জাহাঙ্গীর প্রধানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি এবং সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ আতিকুর রহমান শিপন, লেখক ও সাংবাদিক ফোরামের সভাপতি, সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি এবং নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান, সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ মনির হোসেন মোল্লাসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *