মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি:://
আজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগ, আবেদন ও সমস্যার কথা শুনেন।
গণশুনানিতে নাগরিকরা তাদের ব্যক্তিগত ও সামষ্টিক বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জেলা প্রশাসক বিষয়গুলো মনোযোগ সহকারে শুনে তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় জেলার বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
