মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের ইদ্রাকপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের ইদ্রাকপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
জনজীবন::///
আজ বুধবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ইদ্রাকপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির বিদ্যোৎসাহী সদস্য মুহাম্মদ হান্নান মিয়া জুয়েল ইদ্রাকপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন নিতাসহ সহকারী শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।
তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার্থীদের পড়াশোনা মানোন্নয়নের পরামর্শ দেন। তিনি নিজ উদ্যোগে পিছনের বিদ্যালয়ের দেয়াল উঁচু করে দেয়ার আশ্বাস দেন যাতে বাহিরের লোকজন ভিতরে ঢুকে আড্ডা দিতে না পারে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সায়েম মাহমুদ শিপন। তিনিও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন।
