চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি এবং তিনবারের সাবেক চেয়ারম্যান হাকিম মিজি আর নেই।
চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি এবং তিনবারের সাবেক চেয়ারম্যান হাকিম মিজি আর নেই।
জনজীবন://
আব্দুল হাকিম মিজি মুুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান (৩ বার) আজ ১১ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৩.৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে, নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এশাবাদ মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে প্রথম জানাজা শেষে মুন্সীগঞ্জ সদর উপজেলার টরকী তার গ্রামের বাড়ীতে ২য় জানাজা শেষে তার স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়।
আব্দুল হাকিম মিজি একজন সফল সমাজসেবক, সফল রাজনীতিবিদ এবং সফল অভিভাবক ।
তার সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে তার বাড়ীর ভাড়াটিয়া বলেন-
আমি তাঁর বাড়িতে ভাড়া থাকি। বাড়ি ভাড়া দেয়ার সময় আমি কে, কি করি, বাড়ি কোথায় এসব জানার এক ফাঁকে জানতে পারেন আমার সহধর্মিণী সরকারি হরগঙ্গা কলেজের সহকারী অধ্যাপক। এটা জানার সাথে সাথেই উনি খুশি হয়ে বললেন আমিতো ভাড়াটিয়া হিসেবে আপনাদের মতো মানুষকেই খুঁজি। মুহুর্তেই আমার সাথে তাঁর জীবনের সফলতার গল্পগুলো করতে লাগলেন যেনো আমি উনার কতো জনমের পরিচিত। তার পুত্র কন্যা এবং পুত্রবধুদের উচ্চশিক্ষিত হওয়ার তথ্যগুলো জানিয়ে দিলেন এক নিমিষেই। সুপ্রিম কোর্টের আইনজীবী(পুত্র), ডাক্তার(পুত্র ও পুত্রবধু), বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (কন্যা)। অকপটে বলে দিলেন, ” বাবা আমি তোমাদের মতো শিক্ষিত নই, তবে শিক্ষার কদর আমি করি”। তাতো আর বুঝতে বাকি রইলো না যেখানে তাঁর সন্তানরা প্রত্যেকেই সফল মানুষ। মুুন্সীগঞ্জ শহর জুড়ে এই পরিবারটির প্রশংসা ছাড়া কোনো বদনাম করতে শুনিনি কাউকে। উনার বাড়ির ভাড়াটিয়া হিসেবে আমিও মুুন্সীগঞ্জ শহরে বেশ ইজ্জতের সাথেই আছি। উনার সাথে যতোবার দেখা হয়েছে সালাম বিনিময় হতো আর মনে মনে ভাবতাম তথাকথিত উচ্চ শিক্ষিত না হয়েও নারী শিক্ষাকে কতোটা গুরুত্ব দিয়েছেন এই মানুষটি। আজ তাঁর প্রয়াণ হলো। তাঁর আত্মার মাগফেরাত কামনা করি। এমন সমাজসেবী, শিক্ষানুরাগী জনপ্রতিনিধি যেনো আরও জন্ম নেয় এই দেশটাতে।
