মুন্সীগঞ্জে হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স কক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন ডা: কামরুল জমাদ্দার জানান, জেলায় গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া হাম রুবেলার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। জেলার ৬ টি উপজেলা এবং ১ টি পৌরসভায় কেন্দ্রগুলোতে আগামী ১০ মে পর্যন্ত চলবে এই টিকাদান কর্মসুচি। টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৭৭ হাজার জন। এর বিপরীতে ড্রোজ রয়েছে ১ লাখ ৯০ হাজার ৫শ।এখন পর্যন্ত মোট ৬৮ হাজার ১০১ জনকে হাম- রুবেলার টিকা দেয়া হয়েছে বলেও জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ কামরুল জমাদ্দার। এসময় আরোও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আরিফা ইয়াসমিন, ওয়াল্ড হেল্থ অর্গানািজেশনের মেডিকেল অফিসার ডাঃ সাব্বির রহমান সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *