অনুষ্ঠিত হলো মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা
মুন্সীগঞ্জ প্রতিনিধি ।
মুন্সীগঞ্জ স্কলার ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সীগঞ্জ জেলার শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মেধা বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ পালন করা হয়। মুন্সীগঞ্জ এর সদর হাসপাতাল রোড দরবার পার্টি প্যালেসে সকাল ৯.৩০ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে। এস এম জাহিদ এর সঞ্চালনায় প্রায় ৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এ অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসাবে মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন। তিনি বক্তৃতায় মেধাবী শিক্ষার্থীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন । ২০২৫ সাল থেকে মুন্সীগঞ্জ জেলার প্রায় ১০০০ শিক্ষার্থী নিয়ে বুদ্ধিবিকাশ, একাডেমিক উৎকর্ষতা, নেতৃত্ব গঠন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, নৈতিক ও সামাজিক মুল্যবোধ নিয়ে কাজ করে যাচ্ছে মুন্সীগঞ্জ স্কলার ফাউন্ডেশন যার মধ্যে ৯৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল, দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে ।
প্রতিষ্ঠানটি Be a Scholar To the World স্লোগান সামনে রেখে মেধাবী শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে যাচ্ছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মুজাহেরুল হক। তিনি আগত বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদেরকে মটিভেশন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু , মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের উপদেষ্টা সাইদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ডাঃ সুজন শরীফ, উপদেষ্টা ফখরুদ্দীন রাজি, ।
শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ বিরাজ করে।
