রামিসা ও আছিয়া হত্যাকারীদের ফাসির দাবিতে জামায়াতে এনসিপি’র মানববন্ধন

শরীফ হোসাইন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শিশু রামিসা ও আছিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং জড়িত ধর্ষক-খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে ) বিকাল ৪টায় সিরাজদিখান উপজেলা মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, সমাজে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে অপরাধ প্রবণতা আরও বাড়বে। তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন।

বাংলাদেশ জামায়েত ইসলামি মুন্সিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ফখরুদ্দিন রাজি বলেন, শিশু রামিসা ও আছিয়ার ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই আপনার ও একটি কন্যা সন্তান৷ আছে। আপনি রামিসা ও আছিয়াকে নিজের মেয়ে মনে করে তাদের হত্যাকারীদের ফাসি আওতায় এনে বিচার ব্যবস্থার প্রতি জনগনকে আস্থাশীল করুন। এই বিচার নিয়ে কোন প্রকার তাল বাহানা জনগন মানবে না৷ 

অন্যদিকে একই স্থানে বিকাল সাড়ে ৫টায় শিশু রামিসা ও আছিয়ার হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) ও জাতিয় পরিবেশ মানবাধিকার সংস্থা৷  

মানববন্ধনে বক্তারা রামিসা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত  সর্বোচ্চ শাস্তি ফাসির দাবি জানান। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *