মুন্সিগঞ্জে পালিত হলো জনজীবন ফাউন্ডেশনের আলোচনা সভা , সাহিত্য আড্ডা ও সম্মানণা প্রদান অনুষ্ঠান।
শরীফ হোসাইন মুন্সীগঞ্জ প্রতিনিধি
সমাজকল্যাণমুলক সংগঠন জনজীবন ফাইন্ডেশন এর আয়োজনে মুন্সীগঞ্জে পালিত হয়েছে আলোচনা সভা, সাহিত্য আড্ডা ও সম্মাণনা প্রদান অনুষ্ঠান। মুন্সিগঞ্জ কাচারী মুন্সিগঞ্জ প্লাজা (আনিস সাহেবের মার্কেট) এর ৪র্থ তলায় প্রতিষ্ঠানটির নিজ কার্যালয়ে ১৭ আগষ্ট সোমবার এ অনুষ্ঠানটি পালিত হয়। দীর্ঘদিন সমাজকল্যাণে জণজীবণ ফাউন্ডেশনটি কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মৃধার সঞ্চালণায় বিকেল ৪ ঘটিকায় পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি আরাম্ভ হয়। মুন্সিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও জেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি মো: আতিকুর টিপু প্রধান অতিথির বক্তব্যে বলেন, জনজীবন ফাইন্ডেশন দীর্ঘ সময় থেকে সমাজকলাণে কাজ করে যাচ্ছে , সড়কের প্রতিটা জায়গায় দুর্ঘটনা রোধে চালক, যাত্রী, কতৃপক্ষকে কাজ করার জন্য আহ্বান জানান। আতিকুর রহমান শিপন, সভাপতি জনজীবন ফাউন্ডেশন, সহ-সভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর
সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: জিয়াউর রহমান, সহ-সভাপতি জনজীবন ফাউন্ডেশন, মাহাবুব আলম লিটন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি বৈশাখী টেলিভিশন, মো: সাইফুর রহমান, সাধারণ সম্পাদক, নিরাপদ সড়ক চাই , মুন্সীগঞ্জ জেলা , তাজুল ইসলাম, উপদেষ্টা, নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা, মো: জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক, মুন্সীগঞ্জ সাংবাদিক ফোরাম প্রমুখ।
