পটুয়াখালী গলাচিপায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

পটুয়াখালী গলাচিপায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় পুলিশ পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. নাহিদ মোল্লা (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

​রোববার (৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার এসআই মো. কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল চর কাজল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
​পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে চর কাজল এলাকার ইদ্রিস মোল্লার টিনসেট ঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ নাহিদ মোল্লাকে আটক করা হয়। আটককৃত নাহিদ মোল্লা ওই এলাকার মো. ইদ্রিস মোল্লা ও মোসা. সাজেদা বেগমের ছেলে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো ইমতিয়াজ আহমেদ জানায়, উক্ত ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-১১৯, তারিখ: ০৬/০৯/২০২৬). মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *