লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
শরীফ হোসাইন,
মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে সাগর (২৪) ও সানারুল (১৬) নামের দুই যুবক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাগর, পিতা-ফোরহাদ ও সানারুল, পিতা- শহিদুল ইসলাম তারা একই উপজেলার গোয়ালীমান্দ্রা বেদে পল্লী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত ২টার দিকে সাতঘরিয়া মাঠ এলাকা থেকে তার বিদ্যুতের তার চুরির অভিযোগে আটক করলে এলাকাবাসীর গণপিটুনির শিকার হয়। সকাল সাড়ে ৯টার দিকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকালে ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে লাশ পুলিশ হেফাজতে রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
০৪.০৩.২০২৬
