ল্যাবএইড মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার,

ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার মুন্সিগঞ্জ জেলা শাখায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গতকাল বুধবার বিকাল ৪ টায় উক্ত ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন রশিদ, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক গুলজার হোসেন, ল্যাবএইড লিমিটেডের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল কাদের, শাখা ব্যবস্থাপক পলাশ চন্দ্র ঘোষ, প্রফেসর ডাঃ আব্দুল মতিন, প্রফেসর ডাঃ আশরাফুল ইসলাম, প্রফেসর ডাঃ সৈয়দা নাজিয়া আক্তার, সহকারী অধ্যাপক ডাঃ হোসনে আমিন দোলন, জুনিয়র কনসালটেন্ট সাইদুর রহমান হিমেল, ডাঃ অঞ্জন চন্দ্র কর্মকার, ল্যাব এইড লিমিটেড (ডায়াগনস্টিক) এর কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মুসলিম বিশ্বের উন্নতি ও সমৃদ্ধি কামণা করে দোয়া ও মোনাজাত করা হয়।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *